পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আন্তেনিও লোপেজ হাবাসের কোচ হিসেবে মোহনবাগানে থাকার সম্ভাবনা কম । ম্যানেজমেন্ট চাইলেও হাবাসের যা শারীরিক পরিস্থিতি তাতে তাঁর পক্ষ কাজ চালিয়ে যাওয়া কঠিন ।
সূত্রের খবর, হাবাস নিজেই নাকি মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টকে জানিয়েছেন শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁর পক্ষে পুরো দমে কোচিং করানো সম্ভব হবে না । পাশাপাশি, হাবাসই নাকি বেশ কয়েকজন কোচের সিভি পাঠিয়েছেন ম্যানেজমেন্টের কাছে । তার মধ্যে থেকেই নতুন কোচ বেছে নিতে পারে সবুজ মেরুন ।
তবে কোচ হিসাবে না থাকলেও টিডি হিসেবে দলের সঙ্গে যুক্ত থাকতে আগ্রহী স্প্যানিশ বস । এখন পরবর্তী কোচ কে হন, তার দিকেই তাকিয়ে ক্রীড়া মহল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

