আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরুর সঙ্গে সঙ্গে নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । ভাঙলেন মহেন্দ্র সিং ধনির রেকর্ড । টি-টয়েন্টি ভারতের সফল অধিনয়কদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন হিটম্যান ।
ধোনি অধিনায়ক হিসেবে ৪২টি টি-টয়েন্টিতে ভারতকে জয় এনে দিয়েছেন । বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিকে ৪৩তম জয় পেলেন রোহিত । শুধু তাই নয় ৭২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ধোনি যে রেকর্ড গড়েছিলেন অধিনায়ক হিসেবে মাত্র ৫৫ ম্যাচ খেলে সেই নজির ভাঙলেন রোহিত শর্মা ।
এদিকে বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করার পর কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন রোহিত । স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে উদ্বেগ তরি হয়েছিল । তবে ম্যাচ শেষে হিটম্যান জানিয়ে দিয়েছেন চোট নিয়ে চিন্তার কিছু নেই ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

