ভুবনেশ্বর থেকে কলকাতায় আসছিল একটি বাস । খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কে বাসটি উল্টে গিয়ে ঘটে গেল বড় বিপত্তি । শনিবার ভোরের এই ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ভুবনেশ্বর থেকে কলকাতাগামী একটি যাত্রীবোঝাই বাস পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় । ঘটনার জেরে বাসে থাকে যাত্রীরা আহত হন । দুর্ঘটনার বিকট শব পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে পৌঁছন । তাঁরাই দ্রুত আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জানা যায় বেশ কিছুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়াতে তাঁদের পরবর্তীকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
প্রাথমিকভাবে জানা যায় বাসের মধ্যে থাকা কমপক্ষে ১০-১৫ জন যাত্রী আহত হন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

