প্রয়াত রামোজি রাও

চলে গেলেন রামোজি রাও । প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর । রামোজি ফিল্ম সিটি ও ইটিভির প্রতিষ্ঠাতা শনিবার ভোরে হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

জানা যায়, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি । উচ্চ রক্তচাপ ও শ্বাস্কষ্টের সমস্যার জেরে তাঁকে গত ৫ জুন হায়দরাবাদের স্টার হাসপাতালে ভর্তি করা হয় । শনিবার হাসপাতালেই প্রয়াত হন তিনি । এরপর তাঁর মরদেহ তাঁর রামোজি ফিল্ম সিটির বাড়িতে স্থানান্তরিত করা হয় । শোনা যাচ্ছে সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিশিষ্ট ব্যক্তিত্বরা সেখানে পৌঁছবেন ।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তিনি জানান, ভারত সংবাদ মাধ্যম ও বিনোদন জগতের একজন দূরদর্শী উদ্যোক্তাকে হারালো । একই সঙ্গে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি জানান, রামোজি রাও গারুর প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক । তাঁর জয়ই ভারতীয় মিডিয়ার বিপ্লব এসেছিল ।

১৯৩৬ সালে জন্মগ্রহন করেন রামোজি রাও । রামোজি গ্রুপের কর্ণধার, একই সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের সব চেয়ে বড় ফিল্ম প্রস্তুতকারক সংস্থা রামোজি ফিল্ম সিটি । পাশাপাশি সংবাদ্মাধ্যম, সাহিত্য ও শিক্ষা জগতে তাঁর অবদানের জন্য তিনি পদ্ম বিভূষণে সম্মানিত হন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube