।। অদিতি হীরা ।।
অস্ট্রেলিয়া থেকে একের পর এক ছবি শেয়ার করতে ব্যস্ত বলিউডের দেশি গার্ল। তাঁকে সঙ্গ দিচ্ছেন তাঁর একরত্তি মেয়ে মালতী। কী ভাবছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়। না, তিনি ‘দ্য ব্লাফ’ ছবির শুটিং করতে পৌঁছেছেন সেখানে।

শুক্রবার প্রিয়াঙ্কা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির নাম সহ প্ল্যাকার্ড বোর্ডের ছবি সামনে আনেন। সেখানে লেটস গো, লিখে ছবির ক্যাপশন কমপ্লিট করেন। বেশ কিছুদিনে আগে পিসিকে তাঁর টিম দ্য ব্লাফ-এর সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে দেখা গেছে। সেই ক্যাপশনে তিনি লেখেন, শুটিং শুরুর আগে সবাইকে চেনা-জানা খুব প্রয়োজন, একসঙ্গে সময় কাটানো দরকার।

নিজের শুটিং-এর পাশাপাশি সময় দিচ্ছেন তাঁর মেয়ে মালতীকে। শেয়ার করছেন মা- মেয়ের একাধিক ছবি। তবে বলিউডে ফের কবে দেখা মিলবে পিসি-র, সেই অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

