শিলাজিৎ-ইমনের প্রথম যুগলবন্দি

।। অদিতি হীরা ।।

নতুন বছরে নতুন চমক দিয়েছিলেন টলিপাড়ার অন্যতম সেরা জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ছবির নাম অযোগ্য। আর তা সামনে আসতেই টলিপ্রেমীদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। আর হবে নাই বা কেন। এই সফল জুটির ৫০ তম ছবি এটি।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আবারও একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। এর আগে ২০১৮ সালে তাঁর পরিচালায় ‘দৃষ্টিকোণ’ ছবিতেই একসঙ্গে দেখা গিয়েছিল এই হিট জুটিকে। ৭ জুন শুক্রবার মুক্তি পাচ্ছে এই ছবি। ইতিমধ্যে সামনে এসেছে ছবির ট্রেলার, আর ছবির একের পর এক গান। যা দর্শকমহলে বেশ সাড়া ফেলে দিয়েছে। ছবি মুক্তির দোরগোড়ায় আসতেই এল এক নতুন চমক। অযোগ্য ছবির গানের তালিকায় যুক্ত হল এক নতুন গান ‘দুঃখে তুমি’। ইমন চক্রবর্তী ও শিলাজিৎ মজুমদারের কন্ঠে শোনা যাবে এই গানে। এই প্রথম যুগলবন্দি এই দুই জনপ্রিয় শিল্পীর। অনুপম রায়ের লেখা গান আর সুরকারও তিনি।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার ছবিতে অনুপম-ইমনের নাম সামনে আসতেই মনে পড়ে যায় ২০১৬ ‘প্রাক্তন’ ছবির গান ‘তুমি যাকে ভালোবাসো’। ইমনের কন্ঠে সেই গান সবার মন জয় করেছিল। এই গানের মধ্যে দিয়ে ইমনের ঝুলিতে আসে একাধিক পুরস্কার, এর পাশাপাশি জাতীয় পুরস্কারও জিতেছিলেন তিনি।

‘অর্ধাঙ্গিনী’ ছবিতেও অনুপমের সুরে ও কথায়, ইমনের কন্ঠে ‘একলা একলা’ গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে অযোগ্য ছবির দুঃখে তুমি গানে অনুপম-ইমনের সঙ্গে যোগ দিয়েছেন শিলাজিৎ মজুমদার। এই ত্রয়ী জুটি কি পারবে প্রাক্তন ছবির গানের মতো কোনও নয়া রেকড গড়তে? তাঁদের এই গান দর্শকদের মনে কতখানি জায়গা দখল করতে পারবে, এখন তার অপেক্ষা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube