।। বাবাই প্রধান ।।
ফের একবার পরিচালকের আসনে বসতে চলেছেন অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা। হ্যাঁ ঠিকই শুনছেন, টলি পাড়ায় গুঞ্জন তেমনটাই। সম্প্রীতি মুক্তি পেয়েছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি “এটা আমদের গল্প”। এই ছবি বক্স অফিসে বাজিমাত করেছে। এটা আমদের গল্প ছবি নিয়ে পঞ্চমুখ সমালোচকরাও। এই সাফল্যকে সঙ্গে করে ফের নতুন ছবির পরিচালনায় ফিরছেন মানসী সিনহা।

এবারেও মানসী সিনহার ছবির প্রযোজক শুভঙ্কর মিত্র। দ্বিতীয়বার একসঙ্গে কাজ করতে চলেছেন মানসী সিনহা এবং ধাগা প্রোডাকশন। ছবির চিত্রনাট্য লিখছেন দেবপ্রতীম দাশগুপ্ত। শোনা যাচ্ছে মানসীর নতুন ছবিতেও দেখা যাবে শাশ্বত ও অপরাজিতাকে। শুধু তাই নয় এই ছবিতে থাকতে পারে ‘এটা আমদের গল্প’ ছবির গোটা টিম।

শোনা যাচ্ছে, ছবিতে শশুরমশাই-বৌমার সম্পর্কে টানাপড়েনের গল্প উঠে আসবে। এই নতুন ছবির সম্পর্কে মানসী জানিয়েছেন, “পরিকল্পনাতে আছেই। তবে এখন ছবি নিয়ে বিস্তারিত বলতে পারব না তবে হ্যাঁ, এই ছবির গল্পেও থাকবে সর্ম্পকের টানাপড়েন”। আগামী ২০ জুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

