প্রথম স্থান হারাল ‘নিম ফুলের মধু’, এই সপ্তাহে বেঙ্গল টপার হল কে?

।। অর্পিতা দাশগুপ্ত ।।

চলতি সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) চলে এসেছে। প্রথম স্থান হারাল ‘নিম ফুলের মধু’। কয়েক সপ্তাহ পিছিয়ে থাকার পর অবশেষে বেঙ্গল টপার হল ‘ফুলকি’। তবে শীর্ষে থাকা ধারাবাহিকের নম্বর বেশ কম। ‘ফুলকি’ পেয়েছে ৬.৮। উনিশ-বিশ ফারাকে দ্বিতীয় স্থানে নেমে গেল পর্ণা-সৃজনের সিরিয়াল। তৃতীয় স্থানে রয়েছে গীতা এল এল বি। ৬.৪ নম্বর পেয়ে যৌথভাবে চতুর্থ হয়েছে কথা ও কোন গোপনে মন ভেসেছে। প্রথম পাঁচে জায়গা করতে পেরেছে জগদ্ধাত্রী (৬.২)।

একনজরে এই সপ্তাহের টিআরপি তালিকা

প্রথম- ফুলকি (৬.৮)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৬.৭)
তৃতীয়- গীতা এল এল বি (৬.৬)
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে/ কথা (৬.৪)
পঞ্চম- জগদ্ধাত্রী (৬.২)
ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া (৫.৪)
সপ্তম- উড়ান (৫.০)
অষ্টম- জল থৈ থৈ ভালোবাসা/ বঁধুয়া (৪.৯)
নবম- রোশনাই (৪.৮)
দশম- আলোর কোলে/ মিঠিঝোড়া (৪.৫)

একসময়ের বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া রয়েছে ষষ্ঠ স্থানে। প্রাপ্ত নম্বর ৫.৪। স্টার জলসার নতুন ধারাবাহিক উড়ান সম্প্রচারিত হওয়ার পরই টিআরপি তালিকায় জায়গা করে নিল। ৫ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে এই ধারাবাহিক। অষ্টম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। কোনও মতে প্রথম দশে জায়গা ধরে রাখতে পেরেছে রোশনাই। দশম স্থানে রয়েছে মিঠিঝোড়া ও আলোর কোলে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube