প্রচণ্ড গরমে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের নানা সমস্যা দেখা দিতে শুরু করেছে। আমরা জানি, পেটের জন্য তরমুজের ভূমিকা অনেক। তবে ত্বক ভালো রাখবেন কিভাবে? গরমে ত্বকে জ্বালা ধরা কিংবা ব়্যাশ হচ্ছে? তাহলে জেনে নিন কি করবেন।
সুস্বাস্থ্যের জন্য যেমন স্বাস্থ্যকর ডায়েটের দরকার, তেমনই ত্বক ভালো রাখার জন্যেও প্রয়োজন বিশেষ যত্নের। গরমে প্রায় সবার প্রিয় তরমুজ। এই ফল খেতেও যেমন ভালো, তেমনি অ্যান্টি-অক্সিডেন্টে ভরা। তাই ত্বকের জন্যেও খুব উপকারী। আবার সরাসরি এই ফল আপনি ত্বকেও লাগাতে পারেন ।
ত্বকে তরমুজ লাগালে কী কী উপকার পাবেন?
রোদে ত্বকের ক্ষতি হয়। ট্যান পড়ে যায়, লাল হয়ে যায়। সানবার্ন দেখা দেয়। সাধারণত পার্লার গুলোতেই সবাই দৌড়োয় ট্যান রিমুভের জন্য। তবে ঘরোয়া উপায়েই আপনি করতে পারবেন এই কাজ। জেনে নিন কী করবেন?
তরমুজ প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। সানবার্নের উপর আপনি তরমুজের রস লাগাতে পারেন। উপকার পাবেন। তবে শসার সঙ্গে মিশিয়ে লাগালে উপকার পাবেন আরও বেশি। তরমুজ এবং শসার রস ফ্রিজে রেখে ঠাণ্ডা করেও আপনি ব্যবহার করতে পারেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

