।। সানন্দা বসু ।।
বিরিয়ানি খেতে ভালোবাসেন না, এমন মানুষ বোধ হয় খুঁজলেও মেলা ভার, কিন্তু তেল মশলা দিয়ে তৈরি এই পদ ওজন বাড়িয়ে দিতে পারে। তাই নিজেকে ঝরঝরে রাখতে অনেকেই এটিকে এড়িয়ে চলেন, চটজলদি বানিয়ে নিন সবজি বিরিয়ানি।

রঙিন সবজিতে ভরপুর এই বিরিয়ানি স্বাস্থ্যকর, শাকসবজি অপরিহার্য ভিটামিন, খনিজ এবং ফাইবার প্রদান করে। অতিরিক্ত ক্যালোরি ছাড়াই পেট ও মন দুইই ভরে যায়… সবজির সঙ্গে পনির দিলে আরও জমে উঠবে টেস্ট, তার সঙ্গে বিরিয়ানি হবে প্রোটিনে ভরপুর। আর ওজন কমানোর সময় দেহের পেশীগুলোকে ভাল রাখার জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ছোট ছোট বেগুন দিয়েও বানিয়ে নিতে পারেন হায়দ্রাবাদি বাগারা বেগুন বিরিয়ানি। মাংস দিয়ে তৈরি বিরিয়ানির তুলনায় এতে ক্যালোরি কম থাকে অথচ ফাইবার বেশী থাকে। সোয়াবিন দিয়ে তৈরি সোয়া চাঙ্ক বিরিয়ানি উদ্ভিদভিত্তিক প্রোটিনের একটি চমৎকার উৎস। মাশরুম বিরিয়ানিতেও ক্যালোরি কম থাকে এবং পুষ্টিগুণ অনেক বেশী থাকে, রান্নার জন্য ন্যূনতম তেল ব্যবহার করলেই ভাল হয়।

মাংস দিয়ে বিরিয়ানি না খেলে যদি মন না ভরে তাহলে মাংসের পরিবর্তে ফ্যাটবিহীন গ্রাউন্ড টার্কি ব্যবহার করলে টার্কি ব্যবহার করলে বিরিয়ানি একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। টার্কিতে ফ্যাট এবং ক্যালোরি কম এবং প্রোটিন বেশী থাকে। তাহলে আর চিন্তা কিসের, বিরিয়ানি খান নির্ভাবনায়, আর কমিয়ে নিন ওজনও।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

