আম বিদ্যা

গরমে আমে সাঁতার কাটেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। সে কাচা হোক বা পাকা। গোটা দেশই মাতে আমের উত্তেজনায়। গরমকালে আমের মিষ্টি গন্ধে কার না মন মজে?তবে ফলের রাজাকে চেনা কিন্তু অত সহজ নয়।

আমের প্রকার অনুযায়ী বদলে যায় সুগন্ধ। আমের বোঁটার কাছ থেকে যদি ফলের মিষ্টি গন্ধ বের হয়, তাহলে সেই আম কিনুন। খুব জোরালো, অ্যালকোহলিক গন্ধ বেরোলে সেই আম কিনবেন না। শুধু স্বাদের জন্য নয়,বাঙালির কাছে আম্রপ্রেম একটা উৎসব।

হিমসাগর পাকা হলে গেরুয়া রঙের হয়। আলফানসো আম চকচকে হয়। আর ফ্রান্সিস আম পাকা হলেও সবুজ থাকে। খোসা কুচকে গিয়েছে এমন আম কিনবেন না। আম কেনার সময় দাগহীন সুন্দর গড়ন দেখে কিনুন। অধিকাংশ ক্ষেত্রে আম বিক্রেতারা কাচা আম কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করেন। তাই আম কেনার সময় আপনার ঘ্রাণশক্তির ওপর ভরসা রাখুন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube