হিমালয় থেকে সরানো হল ১১ টন বর্জ্য

হিমালয়ের পর্বত শৃঙ্গ থেকে ১১ টন বর্জ্য, চারটি মৃতদেহ এবং একটি কঙ্কাল সরানোর কথা জানিয়েছে নেপালের সেনাবাহিনী. মাউন্ট এভারেস্ট, নুপুৎসে ও লোৎসে থেকে এসব সরাতে, সেদেশের সেনাদের সময় লেগেছে প্রায় দু মাস। সংবাদ সংস্থার দাবি, কেবল এভারেস্টেই ৫০ টন বর্জ্য এবং দুই শতাধিক মৃতদেহ পড়ে আছে বলে অনুমান বিশেষজ্ঞদের।

বিশ্বের সবচেয়ে উঁচুর বর্জ্যের ভাগাড় হিসাবে পরিচিত এই পর্বতে, ২০১৯ সালে পর্বতারোহীদের উপচে পড়া ভিড়কে কেন্দ্র করে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে, পর্বতশৃঙ্গে বার্ষিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করে নেপালের সেনাবাহিনী। এখন পর্যন্ত পাঁচ পাঁচটি পরিচ্ছন্নতা অভিযানে মোট ১১৯ টন আবর্জনা, ১৪টি মৃতদেহ এবং কিছু কঙ্কাল উদ্ধার হয়েছে।

চলতি বছরই নেপাল সরকার হিমালয় পর্বত শৃঙ্গের উপর বর্জ্য কমানোর লক্ষ্য নিয়েছে। তার অংশ হিসেবে পর্বতারোহীদের মল নিজেদেরই ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে সহজেই যাতে পর্বতারোহীদের উদ্ধার করা যায়, তার জন্য পর্বতারোহীদের ট্র্যাকিং ডিভাইস পরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেপালের পর্যটন দফতরের অধীনে থাকা পর্বতারোহণ বিভাগের অধিকর্তা রাকেশ গুরুং সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভবিষ্যতে সরকার বর্জ্য ব্যবস্থাপনায় একটি মাউন্টেইন রেঞ্জার দল গঠন করতে চায়। তার জন্য বর্জ্য সংগ্রহের জন্য আরও অর্থ বরাদ্দেরও ভাবনা আছে নেপাল সরকারের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube