নতুন সরকার শপথের আগেই একাধিক সংস্থায় ছাঁটাই

।। পম্পি রায় ।।

মিটল ২০২৪ লোকসভা নির্বাচন। ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বেকারত্ব। ইস্যু হলেই তো হবে না, বছরের শুরুতে কাজ হারিয়ে বেকার হলেন অনেকে। ভোটের ফল ঘোষণার পর চমকে দেওয়ার মত পরিসংখ্যান সামনে এল। ওলা, ফ্লিপকার্ট, বাইজুস, সুইগি সহ আরও ১৮টি সংস্থা কর্মী ছাটাই করেছে।

একটি অনলাইন সংস্থা চলতি বছরের মে মাসে ১৬০ থেকে ১৭০ জন কর্মী ছাটাই করেছে, যা কোম্পানির মোট কর্মীর ২৫ শতাংশ। ওলা ক্যাব চলতি বছরের এপ্রিল মাসে ১০ শতাংশ কর্মী ছাটাই করেছে, ২০০ কর্মী কাজ হারিয়েছেন। ২০২৪-এর এপ্রিলে বাইজুস ৫০০ কর্মী অর্থাৎ তিন শতাংশ কর্মী ছাঁটাই করেছে, ফোন ও ইমেলের মাধ্যমে কাজে আসতে বারণ করে দেওয়া হয়েছে।

অনলাইনে খাবার পৌঁছে দেওয়ার সংস্থা সুইগিতে জানুযারি মাসে ৪০০ জনের চাকরি গিয়েছে। ফ্লিপকার্টে কর্মরত ১১০০-১৫০০ মানুষ জানুয়ারিতে চাকরি হারিয়েছেন যা সংস্থার মোট কর্মীর ৫-৭ শতাংশ। গুড গ্ল্যাম গ্রুপ ১৫ শতাংশ অর্থাৎ ১৫০ জনের চাকরি গিয়েছে।

এছাড়াও আরও বেশ কয়েকটি কোম্পানি ২০২৪ সালে তাদের কর্মীদের চাকরি থেকে বহিষ্কার করেছে। একে সরকারি চাকরি পাওয়া সোনার পাথরবাটি তার উপর বেসরকারি সংস্থায় চাকরি হারানো গোদের ওপর বিষফোঁড়া।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube