কঙ্গনাকে সপাটে চড়? দিল্লি যাওয়ার পথে ‘হেনস্থা’র শিকার তারকা-সাংসদ!

।। অর্পিতা দাশগুপ্ত ।।

লোকসভা নির্বাচনে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বড় সাফল্যের পর বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। তার মাঝেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। চণ্ডীগড় বিমানবন্দরে সিআইএসএফের এক মহিলা কনস্টেবলের বিরুদ্ধে চড় মারার অভিযোগ উঠেছে। একজন তারকা তথা নবনির্বাচিত সাংসদকে হেনস্থার খবর উঠতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রে খবর, বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে সিক্যুরিটি চেকিংয়ের পর আচমকাই CISF-এর এক মহিলা কনস্টেবলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কঙ্গনা। এরপরই নাকি তারকা-সাংসদকে চড় মারা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ওই মহিলা কনস্টেবলকে আটক করা হয়েছে বলে খবর। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা)

জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবলের নাম কুলবিন্দর সিং কৌর। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি কঙ্গনাকে চড় মারলেন তার কারণ এখনও অজানা।

লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন কঙ্গনা। বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। তাঁর জয়ের পরই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। কিন্তু ফল প্রকাশের পর প্রথমবার দিল্লি যাওয়ার পথেই ঘটে গেল বিপত্তি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube