নতুন ছবিতে রানী

।। বাবাই প্রধান ।।

নতুন ছবির কাজে হাত দিতে প্রস্তুত অভিনেত্রী রানী মুখোপাধ্যায় । গত বছর মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে রানি মুখোপাধ্যায়ের অভিনয় নজর কেড়েছিল সবার । এবার বলি পাড়ায় গুঞ্জন উঠেছে স্কাই ইজ পিঙ্ক খ্যাত পরিচালক সোনালী বোসের নতুন ছবিতে দেখা যাবে রানী মুখোপাধ্যায়েকে ।

ইতিমধ্যে রানীর সঙ্গে কথাবার্তা সেরে ফেলেছেন সোনালী । গত দুই বছর ধরে একাধিক স্ক্রিপ্ট পড়ছেন রানি । শেষমেষ সোনালীর স্ক্রিপ্ট পছন্দ হয় অভিনেত্রীর । এখনও ছবির নাম ঠিক করা হয়নি । তবে ছবিটি মূলত ফ্যামেলি ড্রামা হতে চলেছে । ছবিতে রানীর বিপরীতে বড় মাপের কোন অভিনেতার কথা ভাবা হচ্ছে ।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে ছবির শুটিং শুরু হবে । বর্তমানে ছবির প্রি প্রোডাকশনের কাজ চলছে । নির্মাতারা মনে করছেন, ২০২৫ সালে ছবিটি বড় পর্দায় আসবে ছবিটি । এই ছবির কাজ শেষ হলে আরও একটি বড় কাজে হাত দেবেন রানি ।

ইতিমধ্যেই মর্দানি ছবির প্রথমভাগ এবং দ্বিতীয় ভাগ দারুন সাড়া ফেলেছিল দর্শকমহলে । এবার পালা মর্দানি ছবির তৃতীয় ভাগের । সূত্রের খবর পরিচালক সোনালী বোসের নতুন ছবিটির কাজ শেষ করে মর্দানি ৩ ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube