আসছে হীরামাণ্ডি সিজন ২

।। বাবাই প্রধান ।।

ওটিটিতে পা রেখেই ছক্কা হাঁকিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী । তাঁর পরিচালত প্রথম সিরিজ হীরামান্ডি নিয়ে চর্চায় গোটা বিশ্ব । এবার শোনা যাচ্ছে হীরামান্ডি সিরিজের দ্বিতীয় ভাগ নিয়ে আসতে চলেছে পরিচালক বনশালী । সেখানেই দেখা মিলবে কলকাতার গল্পের ।

ওটিটিতে ডেবিট করেই ছক্কা হাঁকিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী । তাঁর ১০ বছরের স্বপ্ন ।তিলে তিলে নিজে হাতে গড়ে তুলেছিলেন হীরামান্ডি । চলতি বছরের পয়লা মে জনপ্রিয় ওটিটিতে মুক্তি পেয়েছিল হীরামান্ডি । মুক্তির পর থেকেই চর্চার শিরোনামে চলে আসে বলশালীর ডেবিউ সিরিজ । হীরামান্ডি সিরিজ নিয়ে চর্চায় মাতে গোটা বিশ্ব ।

এবার আসছে সিরিজের দ্বিতীয় ভাগ । জনপ্রিয় ওটিটি প্যান্টফর্মের মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে এই সুখবর দেওয়া হয়েছে, যেটি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে । হীরামান্ডি সিরিজ কেমন হতে চলেছেন সেই আভাস দিয়েছেন বনশালী । সম্প্রতি এক সংবাদমাধ্যম সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সবাইকে ধন্যবাদ হীরামাণ্ডিকে এত ভালোবাসা দেওয়ার জন্য । হীরামাণ্ডির গল্প যে সবার ভালো লেগেছে, তা সত্যিই আমাকে আনন্দ দিয়েছে’ ।

তিনি আরও জানিয়েছেন অনেক যন্ত্র সহকারে তৈরি করেছেন হীরামাণ্ডি । হীরামাণ্ডি দ্বিতীয়ভাগে চমক হিসাবে থাকছে হীরামান্ডির মেয়েরা লাহোর ছেড়ে কলকাতা ও মুম্বাইয়ে আসবেন । এই দুই শহরে এসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেবেন তারা । তিনি জানিয়েছেন একেবারে নতুন কায়দায় তৈরি হবে হীরামাণ্ডি সিজন ২।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube