Swathanthryam Ardharathriyil । ২০১৮ সালে মুক্তি পাওয়া একটি মালায়ালাম ছবির রিমেক । তামিল ভাষায় সেই ছবির রিমেক করেন পরিচালক বৃন্দা গোপাল । ছবির নাম Thugs । নেই কোনও নামী তারকা । সেভাবে হয়নি কোনও প্রচারও । তবু, এই সিনেমা একবার দেখা শুরু করলে, শেষ না করে ওঠা যাবে না ।
২০২৩ সালে ২৪শে ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল তামিল ভাষায় তৈরি হওয়া ক্রাইম থ্রিলার THUGS । সেই সময় বিভিন্ন প্রেক্ষাগৃহে যাঁদের এই ছবি দেখার সৌভাগ্য হয়নি, তাঁদের জন্য একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে এই ছবি । হিন্দিতে ডাব করা ভার্সান । এটার গল্প মূলত হল escape from prison । এরকম সিনেমা অনেকই হয়েছে । একদম ঠিক । তবু, বৃন্দার Thugs কিন্তু দেখার মতই ছবি ।

টিনু পাপ্পাচানের মূল মালায়ালাম সিনেমাটি তৈরি হয়েছিল বিখ্যাত হলিউড ছবি The Shawshank Redemption থেকে অনুপ্রাণিত হয়ে । কেন ? The Shawshank Redemption এর গল্পটা মনে আছে? ১৯৯৪ সালের মার্কিন মহাকাব্যিক নাট্য চলচ্চিত্র । ফ্র্যাংক ড্যারাবন্ট পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন টিম রবিন্স, মরগান ফ্রিম্যান, বব গান্টন, উইলিয়াম সেডলার, ক্ল্যান্সি ব্রাউন, গিল বেলোস, জেমস হুইটমোর সহ আরও অনেকে । স্টিফেন কিং রচিত রিটা হেওর্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশন উপন্যাসের উপর ভিত্তি করেই এই ছবি হল অ্যান্ডি ডুফরেস্ন নামক একজন ব্যাংকারের গল্প । যিনি তার পরকীয়ায় লিপ্ত স্ত্রী ও স্ত্রীর প্রেমিককে খুন করার দায়ে শশাঙ্ক স্টেট প্রিজনে সাজা ভোগ করেন । কারাগারে থাকাকালীন এলিস বয়েড ‘‘রেড’’ রিডিংয়ের সাথে বন্ধুত্ব হয় । পরে, তাঁর সাহায্য নিয়েই জেল থেকে পালান অ্যান্ডি । পালানোর আগে তিনি বয়েডকে কথা দিয়েছিলেন যে আবার দেখা হবে । এবং হয়েও ছিল । ৪০ বছর জেল খাটার পরে প্যারোলে ছাড়া পান বয়েড । তারপর বন্ধুর সঙ্গে আবার দেখা । একটি নির্জন এলাকায় । এক কথায় বলতে গেলে The Shawshank Redemption হল একটি মাস্টারপিস ।
এবার ফিরে আসছি THUGS-এর কথায় । প্রেমিকার সঙ্গে অশ্লীলতা । সহ্য করতে পারেনি সেথু পদ্মকুমার । একদিন হাতেনাতে ধরেও ফেলে অভিযুক্তকে । কিন্তু সে পালানোর চেষ্টা করে । তারপর রাস্তায় পিছু ধাওয়া । আচমকা দুর্ঘটনায় মারা যায় অভিযুক্ত । সে আবার ছিল স্থানীয় প্রভাবশালীর ডান হাত Appan-এর ভাই । মৃত্যুর দায় গিয়ে পড়ে সেথুর উপর । জেল হয় তাঁর । নাগেরকয়েল জেলা কারাগারে নিয়ে গেলে, জেল সুপার Doss-এর অত্যাচারের মুখে পড়ে সেথু । সেখানেই আলাপ হয় খুনের আসামী দুরাইয়ের সঙ্গে । ক্রমে দুজনের বন্ধুত্ব হয় । এদিকে সেথুর প্রেমিকা কোয়েল, পরিচিত এক ফাদারের সাহায্যে আশ্রয় নেয় একটি হোমে ।
এরমধ্যে একদিন দুরাইয়ের সঙ্গে দেখা করতে জেলে যায় তার স্ত্রী ও শিশু কন্যা । একজন মহিলাকে জেলে আসতে দেখে শুরু হয় অশ্লীল মন্তব্য । এমনকি জেল সুপারও কুনজর দেয় । ব্যাস । তারপর থেকেই শুরু হয় পালানোর পরিকল্পনা । সেথু যেটা অনেকদিন আগেই ভেবে রেখেছিল, দুরাইয়ের ক্রোধ যেন তাতে পেট্রোল ঢেলে দিল । আর আগুন জ্বালালো আরও একজন । শেষে সফল escape । একদম চেনা ছকের ছবি । তবু দেখা মত । কারন ছবিতে গতি আছে । অভিনয় সকলেরই ভাল । বিশেষ করে সেথুর ভূমিকায় হৃদু হারুন অনবদ্য ।
প্রযোজক শিবু থামিনসের পুত্রকে প্রথম দেখা যায় পরিচালক সন্তোষ শিবনের Mumbaikar ছবিতে । তামিল সুপারস্টার Vijay Sethupati র সঙ্গে । সেখানেও ভাল অভিনয় করেছন । আর এখানে তো ফাটিয়ে. দুরাইয়ের চরিত্রে ববি সিমহাকেও দারুন লেগেছে । আর জেল সুপারের রোলে RK Suresh তো এক কথায় অনবদ্য । দেখলে রক্ত গরম হয়ে যাবে । শুধু হিন্দি নয় । তেলুগু ভাষাতেও ডাব করা হয় বৃন্দার এই সিনেমা । নাম – Konaseema Thugs ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

