বিগ বসে ওটিটিতে নেই দাবাং অভিনেতা, কে সঞ্চালক সিজন থ্রি-তে?

।। অদিতি হীরা ।।

ঠিক এক বছরের ব্যবধানে ওটিটিতে ফিরছে বিগ-বস সিজন থ্রি । বিগ-বস নিয়ে দর্শকেরা থাকেন অধীর অপেক্ষায় । অবশেষে সেই অপেক্ষায় এবার পড়তে চলেছে বিরতি । শুধু এখানেই শেষ নয়, রয়েছে এক বিরাট চমক । কিন্তু কী সেই চমক?

এই শো-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে । এই প্রথম কোনও রিয়‍্যালিটি শোয়ে হোস্ট অনিল কাপুর । এর আগে ২০২১-এ বিগ-বস ওটিটির সিজন ওয়ানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন করণ জোহর । তার ঠিক দু-বছর পর ২০২৩ সালে ওাটটিতে আসে বিগ-বস সিজন টু । সেখানে হোস্ট হিসেবে দেখা গেছে সলমান খানকে। এবার আবারও পরিবর্তন শোলের হয়েছে শোয়ের হোস্টের । কিছুদিন আগে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিগ-বস সিজন থ্রি-র একটি টিজার সামনে আসে । সেখানে আড়ালে ছিলেন সঞ্চালক, ক্রিয়েট করা হয়েছে মিস্ট্রি । তবে টিজারে সঞ্চালকের মুখ প্রকাশ্যে না আনলেও, সেখানে ছিল অনিল কাপুরের সংলাপ, ভয়েস, তাঁর স্টাইল । সবটাই যেন বলে দিচ্ছে নতুন হোস্ট আর কেউ নয়, অনিল কাপুর-ই আসছেন ওটিটিতে বিগ- বস সিজন থ্রি হোস্ট করতে ।

সব জল্পনা উস্কে, বৃহস্পতিবার অনিল কাপুর নিজেই শিলমোহর দেন তিনি বিগ-বস ওটিটি সিজন থ্রি-র সঞ্চালক । তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্টোরি শেয়ার করে লেখেন, বিগ-বস ওটিটি সিজন থ্রি-র সঞ্চালককে নাকি সুন্দর দেখতে । আর এই মন্তব্য করতেই সবার কাছে স্পষ্ট হয়, তিনি আসছেন নতুন সিজন নিয়ে ।

২১ জুন থেকে শুরু হচ্ছে এই নতুন সিজন । নিখিল মেহেতা, চেন্তা ভগত, র‍্যাপার আরসিআর, দলজিৎ কৌর সহ বেশ কয়েকজন সেলিব্রেটিকে দেখা যাবে এই সিজনে । তবে অনিল কাপুরের নামে সঙ্গে কখন থাকছে অভিনেতা আবার কখনও যুক্ত হচ্ছে প্রযোজকের খেতাব । এবার সেই সঞ্চালকের ট্যাগও জুড়ে গেল তাঁর নামের সঙ্গে । চলতি বছরে ফাইটার ছবিতে দেখা মিলেছে তাঁর । অন্যদিকে ক্রু ছবিতে প্রযোজকের ভূমিকায় ছিলেন অনিল কাপুর, এই ছবি বক্স অফিসে যে ছক্কা হাঁকিয়েছে তা বলাই যায় । এবার সঞ্চালকের ভূমিকায় মাঠে নেমে কাঁ পারবে আনল কাপুর বাউন্ডারি পার করতে? সেটাই এখন সময়ের অপেক্ষা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube