রোমাঞ্চে ভরা ‘করোনা পেপার্স’

মালায়ালাম সিনেমা । সেই অর্থে কোনও সুপারস্টার নেই । তবে নাম ভূমিকায় যাঁরা আছেন, সকলেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম । যেমন শাইনি টম চাকো, গায়েথ্রী, সিদ্দিকী, ভিনীথ শ্রীনিবাসন । এই সিনেমার প্রধান আকর্ষণ কিন্তু পরিচালক । কে? দ্য গ্রেট প্রিয়দর্শন । সুতরাং সিনেমাটি কেমন হবে, এর পরে আর সেটা বলার অপেক্ষা রাখে না । টানটান থ্রিলার । পরতে পরতে নয়া মোড় । খালি মনে হবে, এবার বোধহয় সব ধরা পড়ে যাবে । আর হয়ত শেষরক্ষা হবে না । তখনই আবার সব হিসেব নিকেশ উল্টে যাবে । আর একদম শেষে? নেল বাইটিং ফিনিশ ।

১৯৪৯ সালে বিখ্যাত পরিচালক আকিরা কুরুসায়া Stray Dog নামে একটি সিনেমা বানিয়েছিলেন । তার অনুকরণে ২০১৭ সালে পরিচালক এস গণেশ – 8 Thottakkal নামে একটি তামিল সিনেমা তৈরি করেন । সেই ছবি এতই জনপ্রিয় হয় যে পরের বছরই পরিচালক নারায়ণ বাবু, কান্নাডা ভাষায় তৈরি করেন – 8MM Bullet । সেটাও সুপারহিট । ২০২১ সালে পরিচালক পবন সদিনেনি তেলেগু ভাষায় রিমেক করেন । তার নাম ছিল – সেনাপথি । সেটাও ভীষণই জনপ্রিয় হয়েছিল । ২০২৩ সালের এপ্রিল মাসে এই সিরিজের সর্বশেষ সংযোজন । পরিচালক প্রিয়দর্শনের – Corona Papers । ছবিটা সত্যিই দেখার মত । গল্প ? কেন্দ্রীয় চরিত্রের নাম রাহুল নাম্বিয়ার । একজন পুলিস অফিসার । সদ্য ট্রেনিং শেষ করে, নতুন থানায় কাজে যোগ দিয়েছেন । ঘুষ নেওয়ার তীব্র বিরোধী । তার জন্য থানার বাকি পুলিসকর্মীদের কাছে সে হয়ে ওঠে উপহাসের পাত্র । কাজে যোগদানের কয়েক দিনের মধ্যেই সে নিজের সার্ভিস রিভলভারটি হারিয়ে ফেলে ।থানার বড়বাবুকে বিষয়টি জানাতেই, তিনি তো রেগে আগুন, তেলে বেগুন । দ্রুত হারিয়ে ফেলা রিভলভারটিকে খুঁজে আনার নির্দেশ দেন তিনি । বিন্দু মাত্র সময় নষ্ট না করে, সেটি পুনরোদ্ধারের কাজে নেমে পড়েন এস আই নাম্বিয়ার । এটাই হল Corona Papers-এর ফিল্মি প্লট ।

পরবর্তীকালে দেখা যায়, এই রিভলভরের সাহায্যেই ঘটে যায় একের পর এক অপরাধ । এমনকি ব্যাঙ্ক ডাকাতি থেকে পরপর খুন । রহস্যের শিকড়ে গিয়ে, জট খোলার চেষ্টা করেন পুলিস অফিসার রাহুল নাম্বিয়ার । এই কাজে সে পাশে পায় এক মহিলা সাংবাদিককে । নাম বীনা । একটা জট খোলে তো নতুন একটা জট জড়িয়ে যায় পুরনো জট খোলার উদ্যোগ । এভাবেই রোমাঞ্চকর চিত্রনাট্যের হাত ধরে, রুদ্ধশ্বাস গতিতে এগিয়ে চলে সিনেমা । প্রিয়দর্শনের পরিচালনা, মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শকদের ।

আর অভিনয় ? এস আই রাহুল নাম্বিয়ারের চরিত্রে শানে নিগম দুর্দান্ত । অবসরপ্রাপ্ত এস আই শঙ্কররমণের চরিত্রে সিদ্দিকির অভিনয়ও ফাটাফাটি । কাক্কা পাপ্পির চরিত্রে শাইনি টম চাকোও অনবদ্য এছাড়া গায়থ্রী, মনিয়নপিল্লা রাজু, ভিনিথ শ্রীনিবাসন – প্রত্যেকেই নিজ নিজ চরিত্রকে, সিনেমার পর্দায় একেবারে যেন জীবন্ত করে তুলেছিলেন । সব মিলিয়ে বলতে গেলে, Corona Papers-এর হিন্দি ডাব করা ভার্সন যদি কোথাও পান, অবশ্যই দেখে নিন । কারণ প্রিয়দর্শনের ছবি মানেই কিন্তু এলকা আলাদা ঘরানা । সেটা কমেডি হোক কিংবা থ্রিলার । মিস করলে কিন্তু সত্যিই সেটা হবে বিগ মিস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube