।। মধুরিমা ভৌমিক ।।
রুক্ষ চুল হবে মসৃণ । অ্যালোভেরার সঙ্গে মেশাতে হবে এই উপাদান । চুল ঝরা কমাতে অ্যালোভেরা আর মেথির হেয়ার মাস্ক বেশ কার্যকরী ভূমিকা পালন করে । যদি নিয়মিত এই হেয়ার মাস্ক ব্যবহার করা যায়, তাহলে উপকার তো মিলবে । কিভাবে ব্যবহার করবেন জেনে নিন এবার ।

ঘন-কালো চুল পাওয়ার স্বপ্ন দেখেন প্রত্যেকেই । সে জন্যে নিয়মিত চুলের যত্ন নিতে হয় । তবে কম খরচে চিরপরিচিত কিছু প্রাকৃতিক উপাদান চুল ভালো রাখে । ম্যাজিকের মতো ভূমিকা পালন করে অ্যালোভেরা, মেথিদানা এবং আমলকীর মতো উপাদান । তাই এগুলি একসঙ্গে মিশিয়ে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করলেই পাবেন উপকার । এবার আসা যাক কিভাবে বানাবেন এই হেয়ার প্যাক ।

হেয়ার প্যাক বানাতে নিতে হবে ৩ চামচ মেথি, ২ চামচ আমলকী পাউডার, ৪ চামচ অ্যালোভেরা জেল, পরিমাণ মতো অলিভ অয়েল । এবার একটি পাত্রে পরিমাণ মতো মেথি নিয়ে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে ফেলতে হবে । পাশাপাশি অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিয়ে অন্য একটি পাত্রে ২ চামচ আমলকীগুঁড়ো নিন । তার সঙ্গে মেশান মেথি পাউডার এবং অ্যালোভেরা জেল ।
প্রতিটি উপকরণ ভালো ভাবে মেশানে হলে একটি ঘন মিশ্রণ তৈরি হবে । এবার তাতে সামান্য পরিমাণে অলিভ অয়েল মেশান । তাহলেই রেডি আপনার হেয়ার প্যাক । সপ্তাহে ব্যবহার করুন দু’বার । আর ফল পান ম্যাজিকের মতো ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

