।। মধুরিমা ভৌমিক ।।
ত্বক সুস্থ রাখতে নামী দামি প্রসাধনীর উপর ভরসা না করে বাড়িতে থাকা উপকরণ দিয়েই সেরে ফেলুন রূপচর্চা । গরমে ত্বকের দশা বেহাল? জেল্লা ফেরাতে কাজে লাগাতে পারেন মুসুর ডাল ।

বয়সের ছাপ ঠেকাতে সপ্তাহে দু থেকে তিন দিন ডালবাটা মাখলেই উপকার পাবেন । ত্বক টানটান করতে এই প্যাকের জুড়ি মেলা ভার । ত্বক শুষ্ক হয়ে গেলেও মুসুর ডালের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন । ত্বকের কালো দাগ দূর করতেও এই ফেসপ্যাক দারুন কার্যকরী । জেনে নিন ত্বকের কোন সমস্যায় কী ভাবে মুসুর ডাল ব্যবহার করলে উপকার পাবেন?
তিন টেবিল চামচ মুসুর ডাল বাটা, তিন টেবিল চামচ টক দই আর একই পরিমাণ বেসন বেশ ভাল করে মিশিয়ে নিন । ওই মিশ্রণে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আবার ভাল করে মিশিয়ে নিন । এ বার ত্বকে মেখে মিনিট ১৫ অপেক্ষা করুন । শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন । ফিরে পাবেন ত্বকের জেল্লা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

