গরমে অতিরিক্ত আইস ক্রিম খাচ্ছেন? বিপদ ডেকে আনছেন না তো?

।। সুস্মিতা সিং ।।

জ্যৈষ্ঠের গরমে নাজেহাল অবস্থা সকলের । গরমের দাপটে ঘর থেকে বেরোলেই ঘেমে নেয়ে একসার অবস্থা । ঠিক এই সময় আইস ক্রিমে কামড় মানেই স্বর্গ পাওয়ার থেকে কম কিছু নয় ।  আর আইস ক্রিম এমন একটি ডেজার্ট যা খেতে ভালোবাসেন ৮ থেকে ৮০ সকলেই । তাই গরমে তার চাহিদাও তুঙ্গে । গরমের জন্যে দিনে একের পর এক আইস ক্রিম খেয়েই যাচ্ছেন তবে এত বেশি আইস ক্রিম খেয়ে অজান্তেই নিজের বিপদ নিজেই ডেকে আনছেন না তো?  চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত আইস ক্রিম খেলে কি কি সমস্যায় পড়তে পারেন?

১. অনেকেই আছেন যারা ভ্যানিলা আইসক্রিম খেতে ভালোবাসেন । তবে জানেন কি আধ কাপ ভ্যানিলা আইসক্রিমে ২৫ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে । সুতরাং যাদের কোলেস্টেরল রয়েছে তাদের যতটা সম্ভব এটি এড়িয়ে চলা উচিত ।

২. অতিরিক্ত আইস ক্রিম খাওয়ার ফলে অসময়েই আপনার শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস, হাইপ্রেসার-এর মত রোগ । তবে ডায়াবেটিস রোগীরা আইসক্রিম খেতেই পারেন তবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে । কারণ যে কোন আইস ক্রিমে প্রচুর পরিমাণে চিনি থাকে ।

৩. প্রচুর পরিমাণে আইস ক্রিম খাওয়া ডেকে আনে ওজন বাড়ানোর মতো বিপদ। আইস ক্রিম যে যে উপকরণ দিয়ে বানানো হয় তাতে প্রচুর মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকে। পাশাপাশি আইস ক্রিম যেহেতু শরীরে ক্যালোরির মাত্রা বাড়িয়ে দেয় তাই ওজন বাড়তেই থাকে।

৪. এছাড়াও অতিরিক্ত আইস ক্রিম খাওয়া নার্ভের উপর ও প্রভাব ফেলতে পারে।

৫. অতিরিক্ত আইস ক্রিম খেলে ক্রনিক মাথা যন্ত্রণা হয় । স্মৃতিশক্তিও কমতে পারে ।

তবে আইস ক্রিম খাওয়ার যেমন বেশ কিছু অপকারিতা রয়েছে তেমন ভাবেই কিছু ভালো দিকও রয়েছে । আইস ক্রিমে যেহেতু প্রচুর ফ্যাট থাকে তা শরীরে এনার্জি জোগায় । পাশাপাশি বিশেষ এনজাইম উৎপাদন করে স্ট্রেসের ক্ষতিকারক প্রভাব থেকে শরীরকে বাঁচায় আইস ক্রিম । সব শেষে এই টুকুই বলার, যে কেন খাবারই পরিমাণে খান এবং সুস্থ থাকুন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube