মা-মেয়ের চা পার্টি!

।। অদিতি হীরা ।।

স্টার কিডসদের নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা থাকে বরাবরই তুঙ্গে । তাদের নানা ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই মুহূর্তের মধ্যে তা ব্যাপক ভাইরাল হয়ে যায় । বিপাশা কন্যা দেবী-র যে কোন ভিডিয়ো সামনে আসতেই সাড়া ফেলে দেয় নেটদুনিয়ায় ।

বিপাশা বসুও বিশেষ কোন উৎসবের দিন থেকে শুরু করে দেবীর রোজকার নানা অ্যাক্টিভিটি সবটাই শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে । কখনও দোলের দিনের ভিডিয়ো আবার কখনও দেবীর আঁকা প্রথম ছবি । বিপাশার সঙ্গে করা যোগার ভিডিও সামনে আসতেই বিপাশা ভক্তদের মন জয় করে ।

সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেবীর আরেকটি ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে দেখা যাচ্ছে বিপাশার একরত্তি মেয়ে দেবী, তাঁর সঙ্গে চা পার্টিতে মত্ত । না না এই চা পার্টি, কোন ক্যাফেতে গিয়ে করা চা পার্টি নয় । খেলনাবাটি নিয়ে চা করতে ব্যস্ত খুদে । শুধু তাই নয়, সেই চা তাঁর মাকে খাইয়েও দিচ্ছে সে । মা- মেয়ের এই ভিডিও সামনে আসতেই মন জয় করেছে নেটিজেনদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube