আচমকাই মিশিগানে টর্নেডো, মর্মান্তিক মৃত্যু ২ বছরের শিশুর!

হঠাৎ করেই তৈরি হওয়া টর্নেডো আছড়ে পড়ে আমেরিকার মিশিগানের লিভোনিয়া অঞ্চলে । বুধবার রাতের এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ২ বছরের এক শিশুর ।

জানা যায়, টর্নেডোর জেরে একটি বড় গাছ গোড়া থেকে উপড়ে পড়ে বাড়ির উপর । ফলত বাড়ির ছাদ ভেঙে যায় । তখন ওই বাড়িতে ২ বছরের সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন মা । উদ্ধারকারী দল গিয়ে প্রায় এক ঘন্টা ধরে ভেঙে পড়া বাড়ির ছাদ ও গাছ সরিয়ে উদ্ধার করে ২ বছরের শিশুটিকে । তবে মৃত অবস্থায় ।

গুরুতর জখম অবস্থায় ওই শিশুটির মাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । অন্য আরেকটি ঘরে ২ সপ্তাহের একটি শিশু ছিল । শিশুটি অক্ষত থাকলেও , দমকল কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । প্রসঙ্গত, মেরিল্যান্ডে অন্য আরেকটি টর্নেডোতে ভেঙে পড়ে বাড়িঘর । সেখানে আটকে গিয়েছেন বেশ কয়েকজন । জখমও হয়েছেন কয়েকজন ।

লিভোনিয়া, মিশিগানে ২ বছরের শিশুর মৃত্যু ফের প্রশ্ন তুলে দিল টর্নেডোর আগাম সতর্কতা কেন জারি করা গেল না?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube