চলছে বাংলাদেশী সাংসদ খুনের তদন্ত, তল্লাশি অভিযানে ভারতীয় নৌসেনা!

বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এবার বাগজোলা খালে তল্লাশি চালাল ভারতীয় নৌসেনা । সোমবার ভারতীয় নউসেনার তিন জনের একটি প্রতিনিধি দল তল্লাশি চালায় বলে জানা যায় । তাঁদের সঙ্গে এদিন ছিল সিআইডি-র একটি দলও ।

এর আগে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনারের মৃতদেহের টুকরো অংশের খোঁজে বাগজোলা খালের সাতুলিয়া ও কৃষ্ণমাটি এলাকায় তল্লাশি চালিয়েছিল সিআইডির ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম । পরবর্তী সময়ে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের নাম০ক এক অভিজাত আবাসনের সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে থেকে সাংসদের দেহাংশের টুকরো, মাথার চুল উদ্ধার করেছিল সিআইডি ।

পাশাপাশি সাংসদ খুনের ঘটনায় ধৃত জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি জানতে পেরেছিল ভাঙড়ের কৃষ্ণমাটি ও সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে প্লাস্টিকের ব্যাগে মাংসের টুকরো ফেলা হয়েছিল । এর আগে বেশ কয়েকবার ওইখানে অভিযান চালানোর পরেও কিছু মেলেনি । তারপরেই ভারতীয় নৌসেনার দ্বারস্থ হয় সিআইডি । সেইমতো এদিন ভারতীয় নৌসেনার তিনজনের একটি প্রতিনিধি দল সহ সিআইডি-র একটি দল ওই এলাকায় এসে পুনরায় তল্লাশি শুরু করে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube