ফের ‘বজরঙ্গী ভাইজান’? কবীর খানের কথায় শুরু জল্পনা

।। অদিতি হীরা ।।

বজরঙ্গী ভাইজান । ছবির নাম শুনতেই মনে পড়ে যায়, ছোট্টা মেয়ে মুন্নি ওরফে হার্ষালি মালহোত্রা । সে আর পাঁচ জনের থেকে অনেক আলাদা । সে পারে না কথা বলতে । তাকে ঘিরেই ছবির গল্প । সে কথা না বলতে না পারলেও মন জয় করেছে সবার । ইন্ডিয়া থেকে পাকিস্তানে যাবার পথে হারিয়ে যায় সে । আর তখনই তাঁর সঙ্গে দেখা হয় বজরঙ্গী ভাইজান ওরফে সলমন খানের ।

বজরঙ্গী ভাইজান কীভাবে নানা বাধা অতিক্রম করে অবশেষে মুন্নিকে তাঁর দেশ পাকিস্তানে ফিরিয়ে দিয়ে আসে সেই গল্পই কবীর খান বলেছিলেন বজরঙ্গী ভাইজান ছবিতে । এই ছবিতে পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে সবার নজর কেড়েছিলেন নওয়াজউদ্দীন সিদ্দিকি । সলমান খানের বিপরীতে রশিকার চরিত্রে দেখা গিয়েছিল করিনা কাপুর খানকে ।

২০১৫ সালের এই ছবি একদিকে যেমন বক্স অফিসে ঝড় তুলেছিল, অন্যদিকে মুন্নি ও ভাইজানের কেমেস্ট্রিও সবার মন ছুঁয়েছিল । তারপর কেটে গেছে দীর্ঘ ৯ বছর । কবীর খানের সঙ্গে জুটি বেঁধে সলমন খান এর মধ্যে একের পর ছবি বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে । এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যাঁয়, সুলতান, টিউবলাইট ছবির মতো একের পর এক ছবিতে সলমন খানের ডিরেক্টর ছিলেন কবীর খান ।

তবে এতগুলো বছর কেটে গেলেও আসেনি বজরঙ্গী ভাইজান ছবির সিকুয়েল । বলিউডে আসছে একের পর এক ছবির সিকুয়েল । তবে এই ট্রেন্ডে এখনও পর্যন্ত দেখা মেলেনি বজরঙ্গী ভাইজান ছবিতে । আসেনি এই ছবির দ্বিতীয় ভাগ । তবে সিনেপ্রেমীরা বজরঙ্গী ভাইজান সিকুয়েলের অপেক্ষায় রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না ।

সম্প্রতি পরিচালক কবীর খান একটি সাক্ষাৎকারে জানান ছবির স্ক্রিপ্ট এখনও তৈরী না করলেও, অভিনব কিছু ভাবনা রয়েছে বজরঙ্গী ভাইজান নিয়ে । শুধু এই কথাতেই থেমে থাকেননি পরিচালক । ছবির সিকুয়েলে বজরাঙ্গী – চাঁদ নবাব অর্থাৎ সলমন খান, নওয়াজউদ্দীন সিদ্দিকি-কে নিয়েও আসতে পারে বজরাঙ্গী ভাইজান টু । এর থেকে বেশি কিছুই জানাতে নারাজ কবীর ।

তাহলে কি আসবে সলমানের বজরঙ্গী ভাইজান, প্রশ্ন তেমনটাই । ১৪জুন বড় পর্দায় আসছে কবীর খান পরিচালিত ছবি চন্দু চ্যাম্পিয়ান । তার আগে কবীর খানের ব বজরঙ্গী ভাইজান নিয়ে এমন আশাবাদী মন্তব্যে খুশি সিনেপ্রেমীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube