লোকসভা ভোট মিটতেই নজরে বিধানসভা, বাংলায় উপনির্বাচন কবে?

।। অর্পিতা দাশগুপ্ত ।।

লোকসভা নির্বাচন মিটতেই নির্বাচন কমিশনের নজরে এবার বাংলার বিধানসভা নির্বাচন। শাসক-বিরোধী উভয় পক্ষই দলের বিধায়কদের প্রার্থী করেছিলেন। তাঁদের অনেকেই জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে বাংলায় একাধিক বিধানসভা কেন্দ্র এখন বিধায়ক শূন্য। এছাড়াও তালিকায় আছে মানিকতলা। এই আসনগুলিতে শীঘ্রই উপনির্বাচন হবে।

কমিশন সূত্রে খবর, আগামী দু’মাসের মধ্যে বাংলার একাধিক আসনে উপনির্বাচন হতে পারে। ইতিমধ্যেই প্রয়োজনীয় দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। চলতি লোকসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির একাধিক বিধায়কদের প্রার্থী করা হয়েছিল। হারা-জেতা বাদ দিলে একাধিক বিধানসভা আসন এখন বিধায়ক শূন্য। শীঘ্রই এখানে উপনির্বাচন রয়েছে। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা  আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জিতেছেন। অন্যদিকে তৃণমূলের জুন মালিয়া, পার্থ ভৌমিক, জগদীশ চন্দ্র বসুনিয়া, পার্থ ভৌমিক, এমন অনেকেই আছেন যারা বিধায়ক ছিলেন কিন্তু এখন সাংসদ। সেইসব ফাঁকা আসনে উপনির্বাচন হবে।

২০২১-এ বিজেপির টিকিটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস। দলবদলের পর ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাঁদের প্রার্থী করে  তৃণমূল। বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাঁরা, ফলে সেই বিধানসভাগুলিও বর্তমানে বিধায়ক শূন্য।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে (2021 Assembly Election) মানিকতলা থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সাধন পাণ্ডে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন তিনি। আইনি জটিলতার কারণে এখনও সেখানে উপনির্বাচন হয়নি। তবে কয়েক সপ্তাহ আগেই জট কেটেছে। শীঘ্রই উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube