বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশের অতি সক্রিয়তা মামলা শোনা নিয়ে এবার উঠল প্রশ্ন । বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী । বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে সেই মামলায় দায়ের করা হয় । সেই মামলায় হস্তক্ষেপ করতে নারাজ ডিভিশন বেঞ্চ । মামলা ফেরত পাঠানো হল প্রধান বিচারপতির কাছে ।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠল । পুলিশ সংক্রান্ত মামলায় উঠল নিরপেক্ষতার প্রশ্ন । পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশের অতি সক্রিয়তা সংক্রান্ত মামলা কেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শোনা হবে এমনই প্রশ্ন তুলে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী । বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে সেই মামলায় দায়ের করা হয় ।
তবে সেই মামলায় হস্তক্ষেপ করল না বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ । তাই প্রধান বিচারপতির কাছে ফেরত গেল মামলা । বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়ে দেন প্রধান বিচারপতির নির্দেশে হস্তক্ষেপ করবেন না তিনি । সেই কারণেই মামলা প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো হয় । তিনি আরও জানান, বিচার্য বিষয়গুলি প্রধান বিচারপতির নির্দেশেই ঠিক করা হয় তাই প্রশাসনিক বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন না ।
এই মুহূর্তে হাইকোর্টে চলছে গরমের ছুটি । আগামী ১০ জুন আদালত ফের শুরু হওয়ার কথা । জানা যাচ্ছে, ১০ জুনের পর পুলিশি মামলা বিচারের কথা রয়েছে অমৃত সিনহার এজলাসে । তবে এই মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার করবেন না অন্য কোনও বিচারপতিকে এই মামলাটি দেওয়া হবে তা সময়ই বলবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

