ভোটবাক্সে ‘কোপ’ পড়তেই NDA ছাড়ছেন অজিত! দূরত্ব ঘুচবে কাকা-ভাইপোর?

।। অর্পিতা দাশগুপ্ত ।।

লোকসভা নির্বাচনে অজিত পাওয়ারের এনসিপি শিবিরে জোর ধাক্কা। মহারাষ্ট্রে মাত্র একটি আসন এসেছে ঝুলিতে। বুধবার এনডিএ জোটের বৈঠকেও দেখা যায়নি তাঁকে। তাহলে কি বিজেপির ছত্রছায়া থেকে বেরিয়ে কাকা শরদ পাওয়ারের কাছেই ফিরবেন অজিত পাওয়ার? মহারাষ্ট্রের রাজনীতিতে ঘুরছে নয়া জল্পনা।

এনডিএ জোটে যোগ দিয়েই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদ পেয়েছেন অজিত পাওয়ার। দলের প্রতীক চিহ্ন নিয়েও টানাটানি চলেছে অজিত-শরদের। তবে আসন সংখ্যায় এগিয়ে রইল শরদের এনসিপি, তাদের প্রাপ্ত আসন ৭ টি। অজিতের এনসিপি শিবির জিতেছে মাত্র ১ টি আসন। এমনকি বারামতি কেন্দ্রে বৌদি সুনেত্রা পাওয়ারকে (অজিত পাওয়ারের স্ত্রী) ৪০ হাজারের বেশি ভোটে হারিয়ে চতুর্থবার সাংসদ নির্বাচিত হয়েছেন শরদ কন্যা সুপ্রিয়া সুলে।

এনডিএ জোটের তুলনায় মহারাষ্ট্রে ভালো ফল করেছে ইন্ডিয়া জোট। বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ১৩ টি আসন এবং ইন্ডিয়া জোট পেয়েছে ৩০ টি আসন। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই ফল স্বাভাবিকভাবেই শাসক গোষ্ঠীতে চিন্তা বাড়িয়েছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে অজিতের! সূত্রে খবর, অজিতের শিবিরের একাধিক বিধায়ক ইতিমধ্যেই শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের মাঝামাঝিতেই এনসিপি-তে সমীকরণ বদলাতে শুরু করে। কাকার হাত ছেড়ে এনডিএ জোটে যোগ দেন অজিত পাওয়ার সহ একাধিক বিধায়ক। উপমুখ্যমন্ত্রীর পদ পাওয়ার পরই গুরুত্ব বাড়তে থাকে তাঁর। নির্বাচন কমিশনের নির্দেশে এনসিপির নিয়ন্ত্রণও নিজের কাছে রাখতে সক্ষম হন। তবে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই অজিত পাওয়ারের এনসিপি শিবিরে ভাঙনের আশঙ্কা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube