।। বাবাই প্রধান ।।
টলিউডের অন্যতম সফল জুটি হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি । একের পর এক হিট ছবির পর এবার আসছে তাঁদের ৫০তম ছবি ‘অযোগ্য’ । আর সেই ছবির অভিনব প্রচার দেখল শহর কলকাতা ।

আগামী ৭ জুন বড় পর্দায় আসছে প্রসেনজিৎ – ঋতুপর্ণা জুটির ৫০ তম ছবি ‘অযোগ্য’। এই ছবির অপেক্ষায় রয়েছেন সব সিনেপ্রেমীরা । এরই মাঝে এক অভিনব প্রচার করলেন ‘টিম অযোগ্য’। কলকাতার বিশ্ববাংলা গেটে এই প্রথমবার কোন ছবির প্রচার করা হল । বিশ্ববাংলার গেটে বড় আকারে ভেসে উঠলো অযোগ্য-র প্রসেনজিৎ – ঋতুপর্ণার মুখ ।
এই মুহূর্তকেই ক্যামেরা বন্দি করে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন তারকা জুটি । এই অভিনব প্রচার দেখে সব অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁদের ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

