।। সানন্দা বসু ।।
সকালে ঘুম থেকে উঠে আমাদের মধ্যে অনেকেরই অভ্যেস রয়েছে চা পান করার । আর বেড টি হলেও তো কথাই নেই । তবে সেই অভ্যেসে একটু বদল আনলে নিজের মধ্যে লক্ষ্য করতে পারবেন বিশাল পরিবর্তন ।

দিন শুরু করুন লেবু দিয়ে । খালি পেটে লেবু খেলে অ্যাসিড তো একেবারেই হয় না; বরঞ্চ লেবুর টকভাব আপনার পেটের বাড়তি অ্যাসিডকে কাটিয়ে নিউট্রালাইজ করে দেবে । অ্যালকালাইন অবস্থাটা হজমের পক্ষে সহায়ক । তবে এরপরেই চা খাবেন না । চা-এর বদলে খাওয়া যেতে পারে ফল । এরপর দুই থেকে চারটে বাদাম খেতে পারেন । তবে খালি পেটে রাতে ভেজানো আমন্ড খেলে তা শরীরের পক্ষে বেশ উপকারী । তাঁর সঙ্গে চলতে পারে এক মুঠো মুড়ি । তবে ময়দা থেকে দূরে থাকাই ভালো ।

প্রাতরাশে প্রোটিন খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে । ঠিক তেমনই ডিম খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে । তবে বিশেষজ্ঞরা বলেন, অমলেটের চেয়ে সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের পক্ষে পুষ্টিকর । যদিও কুসুম বাদ দিয়ে ডিমের শুধু সাদাটা খাওয়ার প্রয়োজন নেই, পুরো ডিমটাই নিশ্চিন্তে খান ।

তবে যারা নিরামিষ ভোজী, তাঁরা কী করবেন? চিন্তা নেই । তাঁরা এক বা একাধিক ফল খেয়েও তাঁদের দিন শুরু করতে পারেন । তবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন ।

পাশাপাশি রুটি তরকারি বা খাঁটি ভারতীয় জলখাবারও পেট ভরিয়ে রাখে বহুক্ষণ । রুটির সঙ্গে সবজি দেওয়া ডাল খেতে পারেন তরকারির বদলে । তাতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের দরুন রাফেজের ব্যালেন্স বজায় থাকে ।
ব্রেকফাস্ট বলতে যা বোঝায়, অর্থাৎ ময়দার পাউরুটি , প্রসেসড মাংস, প্যাকেজড ফলের রস এই সব কিছু এড়িয়ে চলাই ভালো । লোভনীয় খাবার যদি একটু বর্জন করেন, ডাক্তারের থেকে কিন্তু আপনি বহুদূরে থাকতে পারবেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

