ভোট পরবর্তী হিংসায় তপ্ত রাজ্য! রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই রাজ্যের একাধিক জায়গায় ধরা পড়ছে হিংসার ছবি । আর এই নিয়েই বৃহস্পতিবার রাজ্যপালের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে চিঠি দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব । ভোট চলাকালীন কিংবা ভোটের ফল প্রকাশের পর থেকেই দিকে দিকে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের খবর সামনে আসছে । একই সঙ্গে উঠছে তাঁদের উপর অত্যাচারের অভিযোগ । এই ঘটনাগুলিতে বিজেপি অভিযোগের আঙুল তুলছে তৃণমূলের বিরুদ্ধে ।

শুধু তাই নয় রাজ্যপালকে পাঠানো চিঠিতে বিরোধী দলনেতা আরও উল্লেখ করেন কোথায়, কোথায় হিংসার ঘটনা ঘটেছে । একই সঙ্গে সেই সকল পীড়িত জায়গাগুলিতে রাজ্যপালকে যাওয়ার অনুরোধও জানান তিনি । এই হিংসার ঘটনাগুলির কথা উল্লেখ করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । চিঠিতে তাঁর দাবি, ভোট পরবর্তী হিংসায় জর্জরিত হয়ে রয়েছেন বঙ্গ বিজেপি কর্মী সমর্থক, তাদের সঙ্গে দেখা করুন রাজ্যপাল । পাশাপাশি রাজ্যপালকে এর বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধও জানান তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube