ভোট পরবর্তী হিংসার ছায়া দুর্গাপুরেও!

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও দেখা গেল ভোট পরবর্তী হিংসার ছায়া । এবার হিংসার আগুনে জ্বলল সিপিএম কর্মীর পরিবারের সেলাইয়ের দোকান । ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের মহুয়াবাগান এলাকায় । অভিযোগের তির ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ ।

দুর্গাপুর নগর নিগমের দু’নম্বর ওয়ার্ডের মহুয়া বাগানে ফিরোজা খাতুন-এর সেলাইয়ের দোকান রয়েছে । এই দোকানে শুধু তিনি নন, তাঁর সঙ্গে কাজ করতেন পাড়ার কয়েকজন মহিলাও । ফিরোজার বাবা মোঃ আলী শেখ লোকসভা নির্বাচনে সিপিএমের বুথ এজেন্ট ছিলেন বলে জানা যায় ।

একই সঙ্গে আরও জানা যায়, এলাকার বেকার মহিলাদের নিয়ে সেলাইয়ের দোকান খুলে তাঁদের রোজগারের দিশা দেখিয়েছিলেন ফিরোজা খাতুন । তাঁর বাবা যেহেতু সিপিএমের পোলিং এজেন্ট ছিলেন সেই কারণেই তাঁদের দোকান জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তলা হয় তৃণমূলের বিরুদ্ধে । আলী শেখ-এর আরও অভিযোগ, লোকসভা নির্বাচনের সময় থেকে নানা ভাবে হুমকি দেওয়া হতো তাঁকে । নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরেই, রাতে জ্বালিয়ে দেওয়া হল তাঁর মেয়ের দোকান ।

ফিরোজা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও তাঁর দোকান জ্বালিয়ে দেওয়া হল বলে দাবি বাম পোলিং এজেন্টের । এভাবে দোকান জ্বালিয়ে দিযে তাঁকে যেভাবে সর্বস্বান্ত করা হল, তাতে তিনি কিভাবে মাথা তুলে দাঁড়াবেন তা নিয়ে ভেবে কুল পাচ্ছেন না ফিরোজা ।

যদিও এ বিষয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, এই ধরনের কার্যকলাপ তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না । এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোন রাজনৈতিক রঙ না দেখে পুলিশি ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষের ।
এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ । যদিও এখনো কাউকে গ্রেফতার করেনি তারা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube