আজ থেকে ফের একবার তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তিন থেকে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা । পাশাপাশি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিস্থিতির হাত থেকে আপাতত রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গবাসীরা । বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাস্প থাকার কারণে দক্ষিণবঙ্গে বজায় থাকবে অস্বস্তিজনক পরিস্থিতি । তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত রেহাই মিলবে গরম থেকে । উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া । উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত চলবে ৯ তারিখ পর্যন্ত ।
আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, আগামী ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সম্ভাবনা কম । বুধবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা । উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে রয়েছে অক্ষরেখাটি । ৩১ শে মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা।
ঘূর্নাবর্ত রয়েছে আন্দামান, কর্ণাটক, গুজরাট এবং নাগাল্যান্ডের ওপরে । একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত । এই অক্ষরেখাটি উত্তরপ্রদেশ ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে । দক্ষিণবঙ্গে গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া রয়েছে । আজও সকাল থেকে প্যাচপ্যাচে গরম । তবে ঝড়বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে সন্ধ্যের দিকে । আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে । উইকেন্ডের আগে গরম আরও বাড়বে ।

আজ, বৃহস্পতিবার, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে । বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে । অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে । তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে । শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে এবং বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি ।
যদিও, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে । মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী ২ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে ।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । গুমোট গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল শহরবাসী । সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে । বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে । স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯০ শতাংশ ।

অন্যদিকে বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যাতে গরমের দাপট বজায় থাকবে । পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থানেও গরম ও অস্বস্তি চরমে উঠবে । পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে গরম রাতেরও সম্ভাবনা এড়ানো যাচ্ছে না । মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের কিছু অংশে গরমের দাপট থাকবে । পূর্ব পশ্চিম অক্ষরেখার জন্য বিহার ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৫দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি । শিলাবৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

