উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি!

ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা । তবে তার জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও চরম অস্বস্তিতে দিন কাটছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের । উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে রয়েছে দমকা বাতাসের খবরও । জানা যাচ্ছে উইকেন্ডের আগে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে । দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তেই অস্বস্তি আরও চরমে উঠবে । আট জেলায় গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে ।

অন্যদিকে এখনও থমকে রয়েছে বর্ষা । ৩১ শে মে থেকে একই জায়গায় আটকে রয়েছে মৌসুমী অক্ষরেখা । উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকেই রয়েছে অক্ষরেখাটি । এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর । দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের । আগামী তিন চার দিনে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও ছত্রিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু ।

ঘূর্নাবর্ত রয়েছে উত্তর প্রদেশ গুজরাট, আসাম এবং তামিলনাড়ুতে । একই সঙ্গে পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উত্তর তামিলনাড়ু উপকূলে এই সিস্টেম তৈরি হয়েছে বলে খবর ।

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে । সকাল থেকে প্যাচপ্যাচে গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর । তবে জানা যাচ্ছে ঝড়বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে । আগামীকাল থেকে গরম বাড়বে আর বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে ।

আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা । কলকাতা সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসও থাকবে । একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকবে বলে খবর ।বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ঝাড়গ্রাম সহ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে । তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তিও বাড়বে পাল্লা দিয়ে ।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে বলে খবর ।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস মিলেছে । ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকাছাড়ো বাতাস বইতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে । অন্যদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, যার জেরে বাড়বে তাপমাত্রা । আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলেই খবর ।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে; আর গুমোট গরমে নাজেহাল হতে হবে মানুষকে । সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে । বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে । স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ।সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৮৮ শতাংশ । আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

পাশাপাশি জানা যাচ্ছে, ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে । তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে । বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতে চলবে গরমের দাপট । পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি রাজস্থানে ও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় গরম ও অস্বস্তি চরমে উঠবে । পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে গরম রাতেরও সম্ভাবনা রয়েছে । মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের কিছু অংশ গরমের দাপট চলবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube