NDA-র ঘাড়ে নিঃশ্বাস ফেলছে INDIA, সরকার গঠন করবে কোন দল?

আজ ভারতীয় রাজনীতির সুপার বুধবার । মঙ্গলবারই ঘোষিত হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল । তবে ফলপ্রকাশ হলেও, সরকার গঠন কে করবে, তার দিকেই তাকিয়ে দেশবাসী ।

সরকার গড়তে বিকেল ৪টে নাগাদ বৈঠক বসে দুই মেরুর রাজনীতিবিদরা । একদিকে যেমন বৈঠক রয়েছে এনডিএ শিবিরের, অন্যদিকে বৈঠকে বসে INDIA-ও । তবে সূত্রের খবর, আজই নরেন্দ্র মোদীর হাতে লেটার অফ সাপোর্ট বা সমর্থনপত্র তুলে দিতে পারেন চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার । তবে অন্যদিকে এও শোনা যায়, ফল ঘোষণার পরই নীতীশ-চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ শুরু করে দেয় কংগ্রেস ।

তবে একটা বিষয় পরিষ্কার বিজেপির কাছে একক সরকার করার আসন না থাকলেও NDA-এর কাছে সে সংখ্যা রয়েছে, আবার INDIA-র কাছে সেই নম্বর নেই । তবে INDIA তৎপর, পরিস্থিতির উপর কড়া নজর রয়েছে তাঁদের । যেখানে ২৭২ হচ্ছে ম্যাজিক ফিগার, সেখানে ২৯২টি আসন রয়েছে NDA-এর কাছে ও বিজেপিকে থামতে হয় ২৪০টি আসনে । এই পরিস্থিতিতে সরকার গঠনের জন্য বিজেপির প্রয়োজন আরও ৩২টি আসন । ম্যাজিক ফিগার থেকে ৩৯টি আসন দূরে রয়েছে INDIA

দেখতে গেলে NDA- তে ছোট বড় মিলিয়ে এমন অনেক শরিক রয়েছেন । বড় আসন দখল করে টিডিপি-র কাছে রয়েছে ১৬টি আসন; জেডিইউ ধরে রেখেছে ১২টি আসনশিব সেনার কাছে রয়েছে ৭টি আসন, চিরাগ পাসওয়ান (এলজেপি)-র কাছে রয়েছে ৫টি আসন

ইতিমধ্যেই টিডিপি নিজের অবস্থান জানিয়ে দিয়েছে । তাঁরা NDA- তে থাকবে বলেই জানিয়েছেন । তবে নীতীশ কুমার এখনও পর্যন্ত নিজের অবস্থান পরিষ্কার করেননি । তবে মনে করা হচ্ছে, এই মুহূর্তে NDA বড় কোন ধাক্কা খাবে না, সরকার তাঁরাই গড়বেন যার নেতৃত্বে থাকবেন নরেন্দ্র মোদী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube