পুর্নগণনার দাবি তৃণমূলের, পুনরায় জয়ী সুকান্ত!

।। স্নেহা চক্রবর্তী ।।

সাত দফা শেষে ভোটের ফলাফল ঘোষিত হল মঙ্গলবার । বাংলার ৪২ আসনে জোর টক্কর হল শাসক-বিরোধীর । তবে বাংলার মানুষ ভরসা রাখল ঘাসফুলেই । তৃণমূলের দখলে এল ২৯ টি আসন । বিজেপি থমকে ১২ তেই । কংগ্রেস ১ টি । কিন্তু ফলাফল ঘোষণা হতেই প্রকাশ্যে এল বিক্ষিপ্ত অশান্তির ছবি ।

উত্তরবঙ্গ বিজেপির গড় । তাই জয় নিয়ে আশাবাদী ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হলেন তিনিই । তবে জয় ঘোষণা হতেই বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র পুর্নগণনার দাবি জানান ।

সেই মতো গঙ্গারামপুর বিধানসভার দশটি বুথে পুর্নগণনা করা হয় । কিন্তু তাতেও যে কোন লাভের মুখ দেখল তৃণমূল প্রার্থী , তা নয় । বরং পুনরায় জয়ী ঘোষণা করা হল বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে । অবশেষে তাঁর হাতেই জয়ের শংসাপত্র তুলে দিলেন জেলা নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube