ইডির তলব এড়ালেন ঋতুপর্ণা !

বুধবার ইডি-র দফতরে হাজিরা এড়ালেন টলিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত । জানা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আরও কিছুটা সময় চেয়ে নেন অভিনেত্রী ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে ইডিকে একটি মেইল করেন অভিনেত্রী । জানা যায়, ইডি-র কাছে সময় চেয়ে নেন তিনি । ইডিকে করা মেইলে তিনি আরও জানান, আগামী ৬ জুনের পর ডাকলে আসতে পারবেন তিনি ।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরের দিন অর্থাৎ বুধবারই ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে । আজ সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে । তবে এদিন সেই তলব এড়িয়ে যান তিনি । একই সঙ্গে জানা যায়, রেশন দুর্নীতি মামলায়, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য জানতেই তাঁকে তলব করা হয় । ব্যাংকিং নথি থেকে শুরু করে, আইটি রিটার্নস সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি তাঁকে সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছিল বলেও খবর ।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিলেন ইডি আধিকারিকরা । তাই ভোটের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ ৫ই জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তলব করা হয় তাঁকে । ছবি মুক্তির আগেই এবার রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে চলে এলেন টলি তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube