মেয়াদ শেষ জামিনের, তিহারের পথে অরবিন্দ কেজরিওয়াল

শনিবারই শেষ হয়েছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব । রবিবার তিহার জেলে আত্মসমর্পণ করতে বাড়ি থেকে বের হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । ইতিমধ্যেই আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হলেও তার তীব্র বিরোধিতা করে ইডি । শনিবার সেই আবেদনে স্থগিতাদেশ দেয় রাউস অ্যাভেনিউ আদালত ।

এদিন বাড়ি থেকে বেরিয়ে স্ত্রী সুনিতা কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে তিনি রাজঘাটে যান । সেখানে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান তিনি । এরপর কনট প্লেসের হনুমান মন্দিরে পুজো দেন তাঁরা ।

প্রসঙ্গত, নির্বাচনের কথা মাথায় রেখে গত ১০ মে দেশের শীর্ষ আদালত আপ প্রধানকে জামিন দিয়েছিল । কথা ছিল লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরের দিনই অর্থাৎ ২ জুন তিনি দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube