অনন্যার কন্ঠে ‘ইনসাইড আউট টু’-র রাইলি

চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে ২০১৯ সালে স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ছবিতে বলিউডে যাত্রা শুরু করেন । তার পর বেশ কিছু ছবি, সিরিজে দেখা মেলে তাঁর । এবার তাঁর নাম যুক্ত হয়েছে আন্তর্জাতিক ছবিতে । ‘ইনসাইড আউট টু’-তে রাইলির কন্ঠ হতে চলেছে চাঙ্কি- কন্যা ।

বক্স অফিসে বাজিমাত করা কোন ছবি নেই তাঁর ঝুলিতে । ব্যাক্তিগত জীবনের কারণে লাইমলাইটে আসেন অনন্যা । এবার একদম অন্যরকম কাজ করতে দেখা যাবে তাঁকে। তবে কোন ছবি বা সিরিজ নয় । অনন্যাকে দেখা যাবে থ্রিডি অ্যানিমেটেড ফিচার মুভি ইনসাইড আউট টু হিন্দি ভার্সানের ডাবিং করতে ।

রাইলি চরিত্রের কন্ঠ দেবেন অনন্যা । ‘ইনসাইড আউট‘ ২০১৫ সালে মুক্তি পায় । বেশ কিছু বছর পর আসছে সেই ছবির সিক্যুয়াল ‘ইনসাইড আউট টু‘ । ১৪ই জুন প্রকাশ্যে আসবে ছবির হিন্দি ভার্সন । আর সেখানে শোনা যাবে অনন্যার কন্ঠ ।

অনন্যা এক সাক্ষাৎকারে বলেছেন, অ্যানিমেটেড ছবি তাঁর বেশ পছন্দের ; আর বেশকিছু বছর আগে ইনসাইড আউট ছবিটিও দেখেছেন অভিনেত্রী । এবার সেই ছবির অংশ হতে পেরে তিনি বিস্মায়িত । অনন্যার ডাবিং- এর একটি ভিডিও সামনে আসতেই নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube