বলি কিডসদের নিয়ে সবার মধ্যে উৎসাহ থাকে সব সময় । বলি সেলেবদের পাশাপাশি তাঁদের খুদেরাও চলে আসে লাইমলাইটে ।

সেই রকমই প্রিয়াঙ্কা কন্যা মালতির বেশকিছু ছবি শেয়ার করেছেন বলিউডের দেশি গার্ল নিজেই ।

সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর নতুন হলিউড ছবি ‘দ্য ব্লাফের‘ শুটিং শুরু করেছেন । ছোট্ট মালতি মারি চোপড়া জোনাস সেই সেটে তাঁর সঙ্গে ছিল । আর সেখানেই মালতি মেকআপ রুমের টেবিলের ওপর রাখা একটি ম্যানিকুইন পুতুলে আঁকিবুকি করতে শুরু করে সে ।

তবে শুধু তাই নয়, দেখা যায় আঁকিবুকি কাটার পাশাপাশি দড়ির গিট খুলতেও ব্যস্ত হয়ে পড়ে একরত্তি । প্রিয়াঙ্কা যে তাঁর মেয়ের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত, তা বলাই যায় । আর পিসি-র সেই ঝলক আমরা বার বার খুঁজে পাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে । মা-মেয়ের সেই ছবি সামনে আসতেই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

