আসছে নোরা ফতেহি-র আন্তর্জাতিক গান

নোরা ফতেহি, বলিপাড়ার অন্যতম অভিনেত্রী । একের পর এক আইটেম সং- এ নাচের মধ্যে দিয়ে সকলের নজর কেড়েছেন । তবে তিনি শুধু যে অভিনয় বা নাচের মধ্যে দিয়েই সিনেপ্রেমীদের মন জয় কেরেছেন তা নয় । তিনি ইন্টারন্যাশনাল গানের মধ্যে দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ।

আসছে নোরার নতুন আন্তর্জাতিক গান ‘নোরা‘। হ্যাঁ, তাঁর নিজের নামেই আসছে এই গান । ওয়ার্নার মিউজিকের সঙ্গেই যাত্রা শুরু নোরার । এই গানের পরিচালনা করেছেন আবদেররাফিয়া এলাবদিউই । নোরা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই গানের পোস্টার শেয়ার করার পাশাপাশি সামনে এনেছেন গানের প্রথম ঝলক । আর সেখানেই প্রকাশ্যে এসেছে তাঁর ফার্স্ট লুক । সেই নিয়ে, তাঁর ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে । লম্বা বিনুনি, কমলা স্যাটিন পোশাকের সাথে কমপ্লিট করেছেন তাঁর লুক । একেবারে অন্যরকম সাজে ধরা দিয়েছেন নোরা ।

৬ জুন মুক্তি পাবে তাঁর এই গান । গান আর ফ্যাশন উভয় ক্ষেত্রেই মরোক্কান- ভারতীয় সংস্কৃতির প্রাণবন্ত সংমিশ্রণের ঝলক নজরে এসেছে । অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মরোক্কোতে পৌঁছনো থেকে শুরু করে, লোকেশন খুঁজে বের করা এবং শুট শুরুর আগের প্রস্তুতি পর্ব সবটাই ফুটে উঠেছে ।

শেষ বার ‘ক্র্যাক‘ ছবিতে দেখা মিলেছিল নোরার । তবে নোরার এই লুক তাঁর ভক্তদের মধ্যে যেভাবে সাড়া ফেলেছে, তাঁর গানও যে ক্রেজ তৈরী করবে, তা নিয়ে আশাবাদী নেটিজেনরাও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube