বিজয় উল্লাসে ধুন্ধুমার! নেপথ্যে শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্ব?

বাসন্তীর পেটুয়াখালীতে তৃণমূলের বিজয় উল্লাসকে কেন্দ্র করে সামনে এল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ । মঙ্গলবারের এই ঘটনায় আহত হন ৭ জন যুব তৃণমূল সমর্থক । আহতদের আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।

অভিযোগ ওঠে মঙ্গলবার সকালে যখন চারিদিকে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের গণনায় এগিয়ে যাচ্ছে সেই সময় একদল তৃনমূল সমর্থক পেটুয়াখালীতে বোমা ফাটিয়ে আনন্দ করছিল । সেই সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য নাসির মোল্লা ও আনারুল মোল্লা শরিফুল মোল্লা ওই ঘটনার প্রতিবাদ করে । যেহেতু বাড়িতে অসুস্থ লোক আছে তাই দূরে গিয়ে বোম ফাটাতে বলা হয় তাঁদের ।

এরপর উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয় । খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ গিয়ে সেই সময় গন্ডগোল থামিয়ে দেয় । এরপর বিকাল সাড়ে চারটেয় যখন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তাঁর অনুগামীরা চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের মিশন বাজারে যাচ্ছিল সেই সময় চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ছায়রা মোল্লার স্বামী রমজান মোল্লা ও তাঁর অনুগামীরা যুব তৃণমূল সমর্থক ও স্থানীয় পঞ্চায়েত সদস্যকে লাঠি,রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে ।

যদিও এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করে পারিবারিক বিবাদ বলে দাবি করেছে ব্লক তৃণমূল নেতা তথা বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত ও কার্য পরিবহন দফতরের কর্মাধক্ষ রাজা গাজী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube