দেশের ভাগ্য নির্ধারণের পালা! কার দখলে দিল্লির মসনদ?

৫৪৩ কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হল মঙ্গলবার । ১৯ এপ্রিল থেকে ১ জুন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এল ফল ঘোষণার পালা । অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর কোন রাজনৈতিক দল দখল করল দিল্লির মসনদ? দেখে নেওয়া যাক এক নজরে ।

মঙ্গলবার ফল ঘোষণার পর দেখা যায়, উত্তরপ্রদেশের বারানসী কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন নরেন্দ্র মোদী । অন্যদিকে গুজরাটের গান্ধীনগর গেরুয়া শিবিরের নিরাপদ ঘাঁটি বলেই পরিচিত । এবারের লোকসভা নির্বাচনে গান্ধীনগরে লড়েছিলেন অমিত শাহ । যেই কেন্দ্র এত দিন লালকৃষ্ণ আডবানিকে ৬ বার জিতিয়েছিল, সেই কেন্দ্র এবারও নিরাশ করল না অমিত শাহকেও । আবার লখনউ কেন্দ্রে জয় ছিনিয়ে নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । তাঁর বিপক্ষে ছিলেন সমাজবাদী পার্টির রবিদাস মেহরোত্রা ।

পাশাপাশি দেখা গেল উত্তরপ্রদেশের কনৌজ কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব । মহারাষ্ট্রে নজর রাখতেই দেখা গেল বারামতিতে হাড্ডাহাড্ডি লড়াই চলল শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে ও অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারের মধ্যে । অবশেষে ওই কেন্দ্রে জয়লাভ করেন শরদ-কন্যা ।

অন্যদিকে জোড়া সাফল্য এল রাহুল গান্ধির ঝুলিতে । এবারও দুই লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধি । উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরলের ওয়েনাড আসনে জয়লাভ করেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube