মিটেছে ভোট, শুরু হিংসা! অভিযুক্ত তৃণমূল

ভোট মিটতেই শুরু হল ভোট পরবর্তী হিংসা । দক্ষিণ ২৪ পরগনা জেলার খেয়াদহ এলাকায় বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে এল । মঙ্গলবারের ঘটনায় আতঙ্কে বাড়ি ছাড়া বিজেপি পোলিং এজেন্ট, সমীর মিস্ত্রি ৷

লোকসভা নির্বাচন শেষ হয়ে যেতেই বিরোধীদের উপর হামলা চালানোর ঘটনা প্রকাশ্যে আসছে । এরই মধ্যে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুরের ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা ৷ ঘটনাটি ঘটেছে খেয়াদহের ক্ষুদিরাবাদ এলাকায় ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় বলে জানা যায় ৷ অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ আতঙ্কে বাড়িছাড়া পোলিং এজেন্ট ৷

খেয়াদহের বাসিন্দা সমীর মিস্ত্রি ৷ খবর মেলে, লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির পোলিং এজেন্ট ছিলেন ৷ ফলাফল ঘোষনা হাওয়ার পরেই তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ তাঁর স্ত্রী ও মা-কে গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি ৷ ঘটনায় অভিযোগ ওঠে তৄণমুল কংগ্রেসের বিরুদ্ধে ৷ যদিও সেই সকল অভিযোগ অস্বীকার করেছে তৄণমুল ৷

আক্রান্ত সমীর ও তাঁর স্ত্রীর দাবি, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনার পর আচমকা তাঁদের বাড়িতে হামলা চালানো হয় ৷ তাঁরা সবাই বাড়ির ভেতরে ছিলেন বলে তাঁরা কোন রকমে প্রাণে রক্ষা পান ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube