ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালিতে আক্রান্ত দম্পতি । জানা যায়, স্বামী-স্ত্রী দু’জনেই বিজেপি কর্মী । রবিবার রাতে কোদালের বাঁট দিয়ে তাঁদের বেধড়ক মারধর করার অভিযোগ সামনে এল । এদিনের ঘটনায় অভিযোগের তির ওঠে শাসকদলের বিরুদ্ধে ।
বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েতের নিতাই মোড়ে ১৭০ নম্বর বুথের ঘটনা । অভিযোগ ওঠে, বিজেপি করার অপরাধে সঞ্জীব মণ্ডল ও তাঁর স্ত্রী পিয়ালী মণ্ডলকে কোদালের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী । অভিযোগের তির ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই ।
দাবি করা হয়, বিজেপি করার অপরাধে গতকাল রাতে প্রায় ১২ জনের মতো তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী রাতের অন্ধকারে ‘জয় বাংলা স্লোগান’ দিতে দিতে সঞ্জীবের বাড়িতে চড়াও হয় । সঞ্জীবকে ধরে বেধড়ক মারধর করার সময় তাঁর স্ত্রী বাধা দিতে আসেন । সেই সময় তাঁকেও কোদালের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করা হয় । এই ঘটনায় এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

