উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । যদিও দক্ষিণবঙ্গে সকাল থেকেই থাকবে অস্বস্তি । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সর্তকতাও থাকছে ।
অন্যদিকে জানা যাচ্ছে থমকে রয়েছে বর্ষা । ৩১ শে মে থেকে একই জায়গায় আটকে রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকেই রয়েছে সে । এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই । দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের । পূর্ব, মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলেও জানা যাচ্ছে । এটি দক্ষিণ দিকে হেলে রয়েছে । আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় । হরিয়ানা উত্তর প্রদেশ সৌরাষ্ট্র এবং রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে ।
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়া ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে হতে পারে । একই সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কাও । দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে মঙ্গলবারও । সকাল থেকে প্যাচপ্যাচে গরম নাজেহাল সাধারণ মানুষও ।
★আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । বজ্রপাতের আশঙ্কা থাকবে ।
★বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ।
★বৃহস্পতি ও শুক্রবার বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে । তবে জানা যাচ্ছে, কাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গে । অন্যদিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ।
আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি চলবে।
কলকাতাতে সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে । বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে । স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৮৫ শতাংশ থাকবে ।
ভিনরাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে । তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও । তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে । পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও দিল্লিতে গরম রাতেরও সম্ভাবনা রয়েছে ।
বিহার, ওড়িশা, কোঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ।
কাল থেকে বৃষ্টি শুরু হতে পারে পাঞ্জাব, হরিয়ানাতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

