লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেননি কংগ্রেস নেত্রী, আগেই জানিয়ে দিয়েছিলেন একথা। নিজের আসন ছেড়ে দিয়েছিলেন ছেলেকে। গণনার দিনে বড় ব্যবধানে সেই কেন্দ্রেই জয়ী হলেন রাহুল গান্ধী। ২০১৯ সালে সনিয়া গান্ধীর মার্জিনকেও ছাপিয়ে গিয়েছেন তিনি। অন্যদিকে, কেরলের ওয়েনাড আসনও নিজের দখলে রাখলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
২০০৪ সাল থেকে রায়বরেলি আসনে জিতে এসেছেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১ লক্ষ ৬৭ হাজার ভোটে জিতেছিলেন তিনি। চলতি বছর লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বীতা না করার সিদ্ধান্ত ঘোষণা করেন, একইসঙ্গে জানিয়ে দেন, তাঁর পরিবর্তে রাহুল গান্ধী ওই কেন্দ্রে প্রার্থী হবেন। ৪ জুন, প্রায় ৪ লক্ষ ব্যবধানে রায়বরেলিতে জয়ী হন কংগ্রেস প্রার্থী। তাৎপর্যপূর্ণ বিষয়টি হল, রায়বরেলিতে ভোট গণনা শেষ হওয়ার আগেই পরাজয় স্বীকার করে নেন বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং।
২০১৯-এর পর ২০২৪-এও কেরলের ওয়ানেড থেকে প্রার্থী হন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আবারও জয়ী হলেন তিনি। গতবারে ওয়েনাড ও আমেঠি থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। ওয়েনাড থেকে জিতলেও আমেঠিতে স্মৃতি ইরানির কাছে হারতে হয়েছিল তাঁকে। এবারে সেই আসনেও কংগ্রেসের জয় জয়কার। বিদায়ী সাংসদ স্মৃতি ইরানিকে হারিয়ে আমেঠিতে জয়লাভ করেছেন কংগ্রেস (Congress) প্রার্থী কিশোরী লাল শর্মা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

