গণনার শুরু থেকেই ডায়মন্ড হারবারে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত রেকর্ড ব্যবধানে জয়ী হলেন তিনি। লোকসভা নির্বাচনের প্রচারে বারবার তৃণমূল নেতা চ্যালেঞ্জ করেছিলেন ৪ লক্ষের বেশি ভোটে জিতবেন। সেই অঙ্ক পেরিয়ে প্রায় ৭ লক্ষ ভোটে জয়লাভ করলেন অভিষেক।
গণনা শেষে প্রায় ৭ লক্ষ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শেষ মুহূর্তেও ৬ লক্ষ ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন তিনি । ২০১৯-এ যে আসনগুলিতে তৃণমূল হেরেছিল, পাঁচ বছর পর ২০২৪-এ তার অনেক কটি আসন ছিনিয়ে নিতে পারল শাসক শিবির।
২০১৪ সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জয়ী হন তিনি। ২০১৯-এও বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অভিষেক। ২০২৪-এ কেবল হ্যাট্রিক নয় রেকর্ড ব্যবধানে জয় লাভ করে নজির সৃষ্টি করলেন তৃণমূল প্রার্থী।
২০২৪ লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন অভিজিৎ দাস (Abhijit Das)। ২০০৯ ও ২০১৪ সালে এই কেন্দ্রে বিজেপির টিকিটে পরাজিত হয়েছিলেন তিনি। তাঁকে প্রার্থী করায় বঙ্গ বিজেপির অন্দরে ক্ষোভ দেখা গিয়েছিল। অন্যদিকে বামেদের প্রার্থী ছিলেন প্রতিকুর রহমান।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

