মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার!

মঙ্গলবার রয়েছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, তারই মধ্যে বেসামাল হয়ে পড়ল শেয়ার বাজার । বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিল বিনিয়োগকারীদের মধ্যেই ।

ভোট গণনার মধ্যে শেয়ার বাজারে বিপুল ধস । সকাল থেকে ২৬২ পয়েন্ট পড়ল সেনসেক্স । যদিও এক্সিট পোলের পর ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স । রেকর্ড উত্থান দেখা গিয়েছিল শেয়ার সূচকেরও । পয়েন্ট পতন হল ফল ঘোষণার দিন ।

বাজার খুলতেই ২২০০ -এরও বেশি পয়েন্টে পতন হয় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের । প্রায় ৭০০ পয়েন্ট পড়ে যায় নিফটি ৫০। এমনকি আজ সকাল প্রায় সাড়ে ১১ টা নাগাদ , নিফটি ভিক্স সূচক ৩৯.০৮ শতাংশ বেড়ে যায় । এই সূচকের বৃদ্ধি পাওয়া বাজারের জন্য খারাপ বলেই মনে করা হয় ।

সরকার গঠনের আগে বেসামাল হয়ে পড়ল শেয়ার বাজার । অনেকেরই আশা বেলা গড়ালেই আবার স্থায়ী পর্যায়ে ফিরবে বাজার । তবে শেষ পর্যন্ত কী হয়, তার দিকেই নজর রাখছেন মানুষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube